দক্ষতা থেকে শুরু,
আন্তর্জাতিক ক্যারিয়ারের পথে
Building Skills. Creating Global Careers.
GSDTI সম্পর্কে বিস্তারিত
Global Skill Development Training Institute (GSDTI) একটি আধুনিক দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার উন্নয়নমুখী প্রতিষ্ঠান। ২০০৬ সালে প্রতিষ্ঠিত GSDTI বাংলাদেশের তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের জন্য প্রস্তুত করে।
আমরা বিশ্বাস করি শুধু সনদ নয়, বাস্তব দক্ষতাই একজন মানুষের কর্মজীবনের ভিত্তি। বাস্তবমুখী প্রশিক্ষণ, কর্মসংস্থানমুখী প্রস্তুতি এবং আন্তর্জাতিক সুযোগের সাথে শিক্ষার্থীকে সংযুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।
২০০৬
প্রতিষ্ঠা সাল
৫,০০+
প্রশিক্ষিত শিক্ষার্থী
৬+
কর্মসংস্থান দেশ
মোঃ ফারুক আহমেদ
চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, GSDTI
চেয়ারম্যানের বার্তা (Message From The Chairman)
২০০৬ সালে প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই Global Skill Development Training Institute (GSDTI)-এর মূল লক্ষ্য ছিল দেশের তরুণ ও সম্ভাবনাময় যুবসমাজকে শুধু সাধারণ শিক্ষায় সীমাবদ্ধ না রেখে আধুনিক ও আন্তর্জাতিক মানের বাস্তবমুখী কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার মূল শক্তি নিহিত রয়েছে তার দক্ষ মানবসম্পদের মধ্যে।
বর্তমানে বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কারিগরি পেশাজীবীদের চাহিদা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। জাপান, মধ্যপ্রাচ্য এবং ইউরোপসহ পৃথিবীর উন্নত দেশগুলোতে আমাদের তরুণদের উচ্চ বেতনের সম্মানজনক ক্যারিয়ার গড়ার অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে। GSDTI-তে আমরা শুধু ক্লাসরুমে নয়, অত্যাধুনিক ওয়ার্কশপে সরাসরি হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ প্রদান করি, যেন প্রতিটি শিক্ষার্থী আন্তর্জাতিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ গ্রহণে শতভাগ আত্মবিশ্বাসী হতে পারে।
প্রশিক্ষণের পাশাপাশি আমরা সততা, নৈতিকতা ও সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নিরাপদ বিদেশগমন ও ভিসা প্রসেসিং সহায়তা নিশ্চিত করে আসছি। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে আমাদের শত শত সফল শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন।
"আমাদের প্রতিটি শিক্ষার্থীর আত্মবিশ্বাস, বাস্তব দক্ষতা এবং সফল ক্যারিয়ার অর্জনই GSDTI-এর পরম স্বার্থকতা। আপনার নিষ্ঠা এবং আমাদের সঠিক দিকনির্দেশনাই উন্মোচন করবে বৈশ্বিক সাফল্যের নতুন দিগন্ত।"
মোঃ ফারুক আহমেদ
চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর
Global Skill Development Training Institute (GSDTI)
আমাদের যাত্রার গল্প
২০০৬ সাল থেকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়ার দীর্ঘ পথপরিক্রমা
GSDTI প্রতিষ্ঠা
দক্ষতা উন্নয়নের মহৎ স্বপ্ন নিয়ে আমাদের প্রথম ক্ষুদ্র পথচলা শুরু হয়। বেকারত্ব দূরীকরণ ও মানবসম্পদ সৃষ্টি আমাদের মূল লক্ষ্য ছিল।
প্রথম ব্যাচ ও বিদেশে কর্মসংস্থান
আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সফলভাবে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষ করে। একই সাথে অভিজ্ঞ ও নবাগত পেশাজীবীদের মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সরাসরি রিক্রুটমেন্ট ও প্রসেসিং সহায়তা শুরু হয়।
কোর্স বৃদ্ধি ও আধুনিক ল্যাব সংযোজন
শিল্পের চাহিদার সাথে তাল মিলিয়ে কোর্স সংখ্যা বৃদ্ধি করা হয়। ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং ও প্লাম্বিং ট্রেড সমূহে আধুনিক প্র্যাক্টিক্যাল ল্যাব ও আন্তর্জাতিক মানের সরঞ্জামাদি সংযোজন করা হয়।
৫০০+ কর্মী ও শিক্ষার্থীর ডিজিটাল পদার্পণ
এ পর্যন্ত আমাদের ৫০০-এরও বেশি প্রশিক্ষিত শিক্ষার্থী ও অভিজ্ঞ পেশাজীবী জাপান, ওমান, সৌদি আরবসহ ৬টির বেশি দেশে সফল ক্যারিয়ার গড়েছেন। উন্নত ল্যাব ও আধুনিক ডিজিটাল কারিকুলাম নিয়ে আমাদের ইনস্টিটিউট এগিয়ে চলেছে।
মিশন এবং ভিশন
দক্ষতা উন্নয়ন ও বিশ্বস্ত ক্যারিয়ার গাইডেন্সের মাধ্যমে আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার সঙ্কল্প
আমাদের মিশন
আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা, শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা, নিরাপদ ও নৈতিক বিদেশগমনে সচেতনতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ ক্যারিয়ার গঠনে বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করা।
আমাদের ভিশন
বাংলাদেশের দক্ষ ও পরিশ্রমী জনশক্তিকে বিশ্ববাজারের সেরা মানের উপযোগী করে গড়ে তোলা এবং সর্বস্তরে একটি অত্যন্ত বিশ্বস্ত Skill Development ও Career Development ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
আমাদের মূল মূল্যবোধ
আমরা এই বিশ্বাসের স্তম্ভগুলোর ওপর ভরসা করে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকি।
সততা (Integrity)
প্রতিটি কাজে সততা ও নৈতিকতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গাইডেন্স দেওয়া আমাদের প্রথম প্রতিজ্ঞা।
স্বচ্ছতা (Transparency)
ভর্তি তথ্য, কোর্স ফি এবং বিদেশে কর্মসংস্থান প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা ও স্পষ্টতা বজায় রাখা হয়।
ব্যবহারিক শিক্ষা
শুধু বই বা খাতা নয়, আমাদের মূল দর্শন হলো আধুনিক ওয়ার্কশপে হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা।
শিক্ষার্থীর সফলতা
প্রতিটি শিক্ষার্থীর উন্নয়ন, সার্টিফিকেশন এবং সফল কর্মসংস্থান অর্জন করাই আমাদের সামগ্রিক সফলতা।
পেশাদারিত্ব
দক্ষ প্রশিক্ষক, আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত পরিবেশের মাধ্যমে সর্বোত্তম পেশাদার সেবা বজায় রাখা।
উদ্ভাবন (Innovation)
সময়ের সাথে পরিবর্তনশীল প্রযুক্তির সাথে মিল রেখে নতুন প্রশিক্ষণ পদ্ধতি ও কারিকুলাম ক্রমাগত উন্নয়ন করা।
কেন GSDTI বেছে নেবেন?
আমাদের বিশেষত্বসমূহ যা আমাদের অন্যান্য কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে আলাদা করেছে।
ব্যবহারিক প্রশিক্ষণ
আমরা তত্ত্বের চেয়ে ব্যবহারিক শিক্ষায় বিশ্বাসী। ক্লাসরুমের চেয়ে আধুনিক ওয়ার্কশপে সরাসরি কাজের অভিজ্ঞতা প্রদান করি।
অভিজ্ঞ প্রশিক্ষক
আমাদের প্রশিক্ষকরা দীর্ঘদিন ধরে শিল্প ক্ষেত্রে কর্মরত এবং অত্যন্ত অভিজ্ঞ। তাঁরা ছাত্রদের যত্ন সহকারে নির্দেশনা দিয়ে থাকেন।
আন্তর্জাতিক কর্মসংস্থান
ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বখ্যাত কোম্পানিগুলোতে চাকরির জন্য উপযুক্ত প্রস্তুতি ও নিরাপদ চাকরি পাওয়ার সুযোগ।
ক্যারিয়ার কাউন্সেলিং
আপনার পছন্দ ও মেধা অনুযায়ী কোন ট্রেডটি উপযুক্ত হবে এবং ভবিষ্যতে ক্যারিয়ার কীভাবে গড়বেন, তার সঠিক গাইডেন্স।
আধুনিক শেখার পরিবেশ
সুসজ্জিত শ্রেণিকক্ষ, অত্যাধুনিক প্র্যাক্টিক্যাল ল্যাব ও সহায়ক কারিগরি শিক্ষণ পদ্ধতি।
শিক্ষার্থী-কেন্দ্রিক
প্রতিটি শিক্ষার্থীর সক্ষমতা ও অগ্রগতি ট্র্যাক করে আলাদা কাউন্সেলিং ও সহযোগিতার চমৎকার পরিবেশ।
আমাদের দক্ষ ও অভিজ্ঞ ইনস্টিটিউট টিম
GSDTI-এর সুদীর্ঘ সাফল্যের নেপথ্যে রয়েছেন দূরদর্শী পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ কারিগরি প্রশিক্ষক এবং নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চেয়ারম্যান & এমডি
মোঃ ফারুক আহমেদ
চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর
২০০৬ সাল থেকে GSDTI-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। তাঁর সুদূরপ্রসারী নেতৃত্বে প্রতিষ্ঠানটি কারিগরি প্রশিক্ষণ ও বিদেশে কর্মসংস্থানে অনন্য উচ্চতায় পৌঁছেছে।
জেনারেল ম্যানেজার
F.H Istiak (এফ এইচ ইসতিয়াক)
ম্যানেজার (Manager)
ক্যাম্পাস অপারেশনস, প্রশাসনিক শৃঙ্খলা, শিক্ষার্থী ভর্তি, বৈশ্বিক সুযোগ সমন্বয় ও একাডেমি সেবার সার্বিক পরিচালনা কর্মকর্তা।
আইটি & মার্কেটিং
মোঃ জাহিদুল ইসলাম
IT & Marketing Executive
ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ক্যাস্পেইন, সিস্টেম অটোমেশন ও অনলাইন ভর্তি ব্র্যাণ্ডিং ইন-চার্জ।
সিভিল & প্লাম্বিং
মোঃ কামাল হোসাইন
সিভিল ইনস্ট্রাক্টর & প্লাম্বার স্পেশালিস্ট
সিভিল কনস্ট্রাকশন, স্যানিটারি ফিটিংস ও প্লাম্বিং ট্রেডের আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব ও প্র্যাক্টিক্যাল প্রশিক্ষক।
ইলেকট্রিক্যাল
মোঃ হারুনুর রসিদ
ইলেক্ট্রিকাল ইনস্ট্রাক্টর (Electrical Instructor)
হাউস ওয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালিং ও অটোমেশন কন্ট্রোল ট্রেডের প্রধান প্র্যাক্টিক্যাল ইন্সট্রাক্টর।
সিভিল ফোরম্যান
মোঃ আশিক
সিভিল ফোরম্যান স্পেশালিস্ট (Civil Foreman)
স্ট্রাকচারাল ফিল্ড মেজারমেন্ট, রড বাইন্ডিং, সিভিল সাইট সুপারভিশন ও ফোরম্যানশিপ ট্রেডের অভিজ্ঞ প্র্যাক্টিক্যাল ইনস্ট্রাক্টর।
আমাদের প্রশিক্ষণ দর্শন
আমরা ৩টি প্রধান ধাপে শিক্ষার্থীদের গড়ে তুলি যা সরাসরি টেকসই ও লাভজনক ক্যারিয়ারে পৌঁছে দেয়।
Learn (শিখুন)
অভিজ্ঞ মেন্টরদের সাহায্যে তত্ত্বীয় বেসিক ও আধুনিক টেকনোলজির বাস্তব প্রয়োগ পুঙ্খানুপুঙ্খভাবে শিখুন।
Practice (অনুশীলন করুন)
আমাদের ল্যাবে দিনরাত বাস্তব সরঞ্জামের সাথে কড়া ও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজের দক্ষতাকে নিখুঁত করুন।
Build Career (ক্যারিয়ার গড়ুন)
আমাদের গাইডেন্সে ইন্টারভিউ প্রস্তুতি সম্পন্ন করুন এবং দেশ-বিদেশে নিজের স্বপ্নের উচ্চ বেতনের ক্যারিয়ার গড়ুন।
"শিক্ষার্থীকে শুধু ক্লাসরুমে নয়, বাস্তব কাজের পরিবেশের জন্য প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য। তাই আমাদের প্রশিক্ষণে তত্ত্বের চেয়ে ব্যবহারিক অনুশীলনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়।"
আমাদের সেবাসমূহ
দক্ষতা উন্নয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক ক্যারিয়ার স্থাপনের প্রতিটি স্তরে আমাদের সেবাসমূহ
স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং
১০+ গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও বৃত্তিমূলক ট্রেড কোর্সে আন্তর্জাতিক কারিকুলাম অনুযায়ী নিবিড় ব্যবহারিক প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান।
ভোকেশনাল কোর্স
সমসাময়িক এবং দ্রুত বিকাশমান বৈশ্বিক চাহিদার সাথে মিল রেখে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিশেষ ভোকেশনাল প্রোগাম ও ডিপ্লোমা কোর্স।
ক্যারিয়ার কাউন্সেলিং
শিক্ষার্থীদের স্বপ্ন, দক্ষতা ও চাহিদা বিশ্লেষণ করে সঠিক ট্রেড ও ভবিষ্যত কর্মপরিকল্পনা গড়ার জন্য ব্যক্তিগত ও দলগত কাউন্সেলিং সেবা।
বিদেশে কর্মসংস্থান ও ভিসা প্রসেসিং
অনভিজ্ঞদের জন্য ভাষা ও কারিগরি প্রশিক্ষণ এবং অভিজ্ঞদের জন্য সরাসরি নিয়োগের আওতায় ইন্টারভিউ ও সম্পূর্ণ ভিসা প্রসেসিং সেবা (বিএমইটি ছাড়পত্রসহ)।
স্কলারশিপ তথ্য ও সহায়তা
আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও ফি মওকুফ সংক্রান্ত সকল তথ্য ও প্রস্তুতি সহায়তা।
আমাদের সুবিধাসমূহ
শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের প্র্যাক্টিক্যাল সুবিধা প্রদানের লক্ষ্যে আমাদের উন্নত অবকাঠামো
Practical Lab
আন্তর্জাতিক মান ও চাহিদার কথা চিন্তা করে সুসজ্জিত এবং আধুনিক পরীক্ষা-নিরীক্ষাসমৃদ্ধ ব্যবহারিক ল্যাব।
Modern Classroom
শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং পরিচ্ছন্ন ও সুন্দর পঠন-পাঠন পরিবেশ।
Counseling Room
ক্যারিয়ার ও জীবনমুখী দিক-নির্দেশনামূলক পরমর্শের জন্য নিভৃত ও আরামদায়ক ব্যক্তিগত কাউন্সেলিং রুম।
Training Equipment
উন্নত ও সমসাময়িক পেশাদার কাজের জন্য ব্যবহৃত আন্তর্জাতিক মানের অরিজিনাল ও অত্যাধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম।
Supportive Environment
সহপাঠী ও প্রশিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অনুপ্রেরণামূলক সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব সবুজ ও শান্ত পরিবেশ।
আপনার ক্যারিয়ারের পরবর্তী ধাপ শুরু করুন আজই
দক্ষতা অর্জন করুন, দেশ ও বিদেশে নিজের যোগ্যতা মেলে ধরুন — আজই যোগাযোগ বা ভর্তি আবেদন করুন।